মঙ্গলবার (২৪ মার্চ) এ সংক্রান্ত নতুন দর ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।
জানানো হয়েছে, নতুন এই মূল্য একই দিন রাত ১২টার পর থেকেই কার্যকর হবে।
এছাড়া আন্তর্জাতিক রুটেও জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। সেখানে প্রতি লিটারের দাম ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ মার্কিন ডলার করা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতেই অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম এক দফা বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়।
একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও বাড়ানো হয়েছিল, যা ০.৬২৫৭ ডলার থেকে ০.৭৩৮৪ ডলারে উন্নীত করা হয়।
মতামত দিন