সোমবার (২৩ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, বেইজিং অবিলম্বে অস্ত্রবিরতি এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে। চীনের মতে, সংঘাত চলতে থাকলে তা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, সংঘাত আরও ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য চরম বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের ওপর চাপ ও সামরিক হুমকির প্রেক্ষাপটে এই মন্তব্য আসে। চীনের অবস্থান হলো, শক্তি প্রয়োগ কোনো সমস্যার সমাধান নয়; বরং তা প্রতিশোধ ও জটিলতা বাড়ায়।
চীন আরও জানিয়েছে, এই সংঘাত শুরু হওয়াই উচিত ছিল না। এখন দ্রুত সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি বলে মনে করছে তারা।
তথ্যসূত্র: রয়টার্স ও আল-জাজিরা
মতামত দিন