রোববার (২২ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টা ৩৮ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কানাডাভিত্তিক এয়ারলাইনস এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে চলাচলের সময় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে গাড়িটি বন্দর কর্তৃপক্ষের ছিল। তবে দুর্ঘটনায় কেউ নিহত হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিমানটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পরিবহন নিরাপত্তা সংস্থা।
নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলমহার্স্টে অবস্থিত এই বিমানবন্দরে ঘটনার পর কিছু সময়ের জন্য কার্যক্রমে বিঘ্ন ঘটে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সূত্র: এনবিসি নিউজ
মতামত দিন