রেলমন্ত্রীকে নিহতদের খবর জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন এমপি মনিরুল।
নিজেস্ব প্রতিবেদক:
কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় বাস–ট্রেন সংঘর্ষে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন।
সেখান থেকেই তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ফোনে কথা বলেন এবং দুর্ঘটনার বিস্তারিত বিষয়ে খোঁজ নেন।
ফোনালাপে দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি আলোচনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এমপি মনিরুল হক। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন বলে জানা গেছে।
এ ছাড়া রেলমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

মতামত দিন