আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

১৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির ফয়সাল-আলমগীর, ফয়সালের দাবি ‘ফাঁসানো হচ্ছে’।

নিজেস্ব প্রতিবেদক:

কলকাতার বিধাননগর আদালতে হাজির করা হয়েছে ফয়সাল করিম ও আলমগীরকে। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হয়।

আদালতে নেওয়ার আগে তাদের শারীরিক পরীক্ষা করানো হয়। এ সময় ফয়সাল করিম বলেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তবে আলমগীর এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

গত ৭ মার্চ রাতে বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। পরদিন ৮ মার্চ স্থানীয় আদালতে হাজির করা হলে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এদিকে একই মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তাকে জেলেই জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী ৩ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে।

শনিবার (২১ মার্চ) ফিলিপ সাংমাকে বিধাননগর আদালতে হাজিরের আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়। পরে তাকে থানার লকআপ হয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মতামত দিন