দেশজুড়ে শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা, বজ্রপাতের ঝুঁকি বেশি।
দেশজুড়ে শক্তিশালী কালবৈশাখী ও তীব্র বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
শুক্রবার (২০ মার্চ) রাত ৯টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে।
তার তথ্য অনুযায়ী, ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা ও খুলনা বিভাগের উত্তরাঞ্চলে। এসব এলাকায় বজ্রপাতের ঝুঁকিও বেশি থাকবে।
অন্যদিকে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের তুলনামূলক দক্ষিণাঞ্চলে ঝড়ের প্রভাব কিছুটা কম থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।

মতামত দিন