আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় গাড়ির যন্ত্রাংশ কারখানায় ভয়াবহ আগুন, আহত অন্তত ৫৫।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ কোরিয়ার দেজন শহরে একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের তীব্রতায় কারখানার একটি ভবন ধসে পড়ায় উদ্ধার কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে।

দমকলকর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে জরুরি সেবার সদস্যরা তৎপর রয়েছেন।

জানা গেছে, কারখানাটি বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করত।

ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের সরকারি সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারখানা কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মতামত দিন