আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ঢাকা–দিল্লি কূটনৈতিক যোগাযোগ জোরদারে উচ্চপর্যায়ের আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

শুক্রবার (২০ মার্চ) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক এবং সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা উঠে আসে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এস জয়শঙ্কর জানান, বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। একইসঙ্গে রিয়াজ হামিদুল্লাহ বলেন, পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে বাংলাদেশ আগ্রহী।

কূটনৈতিক সূত্র আরও জানায়, একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও হাইকমিশনারের বৈঠকের সম্ভাবনা রয়েছে, যেখানে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব গ্রহণের পর এটি ভারতের মন্ত্রী পর্যায়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে তিনি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গেও বৈঠক করেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, আগামী মাসে মরিশাসে আইওরা সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লিতে সংক্ষিপ্ত সফরে অবস্থান করতে পারেন।

মতামত দিন