ইসরায়েল লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
নিজেস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ধারাবাহিকতায় ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৩টা ৩৫ মিনিটের দিকে ব্যালিস্টিক মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব ক্ষেপণাস্ত্র দখলকৃত জেরুজালেমের দিকে অগ্রসর হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় সেখানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
এর আগে বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত দফায় দফায় মোট ১৩ বার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

মতামত দিন