ছবিতে দেখা যায়, তিনি ট্যাংকের ড্রাইভারের হ্যাচ থেকে বাইরে তাকিয়ে আছেন, মুখে মনোযোগী অভিব্যক্তি। তার চুল বাতাসে উড়ছিল। ট্যাংকের পেছনে টারেটের ওপর বসে ছিলেন কিম জং উন নিজে, আর পাশে ইউনিফর্ম পরা কয়েকজন সামরিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
কিমের এই কন্যা সাধারণত ‘জু অ্যে’ নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম বা বয়স নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, তার বয়স প্রায় ১৩ বছর।
সাম্প্রতিক সময়ে বাবার সঙ্গে তার প্রকাশ্য উপস্থিতি বেড়েছে। চলতি মাসের শুরুতে তাকে একটি ফায়ারিং রেঞ্জে রাইফেল তাক করতে দেখা যায়। আরেকটি ঘটনায় তাকে পিস্তল ব্যবহার করতেও দেখা গেছে।
এরই মধ্যে বৃহস্পতিবার কিম জং উন নতুন ধরনের একটি ট্যাংকের মহড়া পর্যবেক্ষণ করেন। কেসিএনএ জানায়, ওই ট্যাংক ড্রোন ও অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় উন্নত সক্ষমতা প্রদর্শন করেছে।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার নেতৃত্বে উত্তরাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ ধরনের সামরিক কর্মকাণ্ডে কিশোরী কন্যার অংশগ্রহণ এবং ঘন ঘন প্রকাশ্যে আসা ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তি আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটি আন্তর্জাতিক নজরে রয়েছে।
মতামত দিন