জাতীয়
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ১৪টি কেন্দ্র বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে ১৪টি কেন্দ্র বাতিল করেছে। সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বোর্ডের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় অবস্থিত একাধিক প্রতিষ্ঠানের কেন্দ্র তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা-৪১ এলাকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা-২২ এর সরকারি বাংলা কলেজ, ঢাকা-৫ এর কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা-৬০ এর ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ। রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজও এই তালিকায় রয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ জেলার ভূলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র বাতিল করা হয়েছে। নরসিংদীর নারায়ণপুর রাবেয়া কলেজ, টাঙ্গাইলের শহীদ শাহেদ হাজারী কলেজসহ ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রও এই সিদ্ধান্তের আওতায় পড়েছে।

বোর্ড সূত্র জানায়, এসব কেন্দ্র বাতিলের ফলে পরীক্ষার কেন্দ্র বণ্টনে পরিবর্তন আসবে এবং নতুন করে কিছু কেন্দ্র নির্ধারণ করা হতে পারে।

মতামত দিন