আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজে এক জাহাজে ২০ লাখ ডলার টোল আদায়, আলোচনায় ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে ইরান। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এখন থেকে এই জলপথ ব্যবহার করতে হলে জাহাজগুলোকে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে এবং নির্ধারিত টোল পরিশোধ করতে হবে। নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি জাহাজকে প্রণালি অতিক্রমের আগে তাদের বিস্তারিত তথ্য জমা দিয়ে নিবন্ধন ও যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না।

বিভিন্ন সূত্র বলছে, কিছু নির্দিষ্ট দেশের জাহাজকে বিশেষ শর্তে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। তবে সেই সুযোগ পেতে জাহাজগুলোকে বড় অঙ্কের অর্থ গুণতে হচ্ছে। একটি ট্যাঙ্কারকে এই পথে চলাচলের জন্য প্রায় ২০ লাখ মার্কিন ডলার টোল দিতে হয়েছে বলেও জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্যে চাপ তৈরি করতে পারে। বীমা খরচ বৃদ্ধি, নিরাপত্তা ঝুঁকি এবং রুট সংক্রান্ত জটিলতা জাহাজ মালিকদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তাদের ধারণা, দীর্ঘমেয়াদে এই ধরনের পদক্ষেপ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে এবং সমুদ্রপথে পণ্য পরিবহন আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

মতামত দিন