দেশের কোথাও চাঁদ না দেখা যাওয়ায় শনিবার দেশে ঈদুল ফিতর পালিত হবে।
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে—এদিন কোথাও চাঁদ দেখা যায়নি।
এর ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) হবে রোজার শেষ দিন এবং শনিবার শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হবে।
রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে এই দিনটি উদযাপিত হয়।

মতামত দিন