আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের জ্বালানি স্থাপনায় কোনো সামরিক পদক্ষেপ নিতে চান না ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের জ্বালানি স্থাপনায় নতুন করে সামরিক হামলার বিষয়টি এখন আপাতত বিবেচনায় রাখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এই অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত করার সম্ভাবনা রুখতে তেহরানকে সতর্ক করতে ইসরায়েলের একটি সাম্প্রতিক পদক্ষেপকে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প।

তবে ওই উদ্যোগের মাধ্যমে উদ্দেশ্য পূরণ হয়েছে বলে মনে করছেন তিনি। সে কারণে বর্তমানে নতুন কোনো সামরিক পদক্ষেপের দিকে যাওয়ার আগ্রহ নেই তার।

এ বিষয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্তকে চূড়ান্ত অবস্থান হিসেবে দেখা হচ্ছে না। পরিস্থিতি পরিবর্তন হলে আবারও অবস্থান বদলাতে পারে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের একটি সূত্রের তথ্য অনুযায়ী, ভবিষ্যতে যদি ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে পরিস্থিতি বিবেচনায় দেশটির জ্বালানি স্থাপনায় হামলার অনুমোদন দেওয়া হতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মতামত দিন