আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আলি লারিজানির মৃত্যুতে চীনের নিন্দা।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব আলি লারিজানি ইসরায়েলি হামলায় তার ছেলেসহ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

তার মৃত্যুর খবরে নিন্দা জানিয়েছে চীন।

দেশটি ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছে চীন। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নেতাদের হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন