চাঁদপুরের হাজীগঞ্জে ৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এবার ব্যতিক্রমীভাবে মাত্র ৭ জন মুসল্লি নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে একটি ছোট জামাতের মাধ্যমে এই নামাজ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, স্থানীয়ভাবে পরিচিত সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এই জামাতে অংশ নেন।
তাদের দাবি অনুযায়ী, আন্তর্জাতিকভাবে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের আগেই ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। আফগানিস্তানসহ মালি ও নাইজারের চাঁদ দেখার খবরকে তারা বিবেচনায় নেয়।
এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ইসলাম একটি বৈশ্বিক ধর্ম, আর চাঁদও একটি। তাই চাঁদ দেখার ভিত্তিতে একই দিনে ঈদ হওয়া উচিত—এই বিশ্বাস থেকেই তারা ঈদের নামাজ আদায় করেছেন।
স্থানীয়দের মতে, এত কম সংখ্যক মুসল্লি নিয়ে এবং প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ঈদ উদযাপনের ঘটনা এ এলাকায় আগে কখনো দেখা যায়নি।
মতামত দিন