জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিজেস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহ মাঠে আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি জানান, এবারের আয়োজন ঘিরে প্রস্তুতি প্রায় সম্পন্ন।
এখানে একসঙ্গে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত আয়োজন করা হবে।
সরকারের পক্ষ থেকে মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
মতামত দিন