চট্টগ্রাম নগরের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন, নিহত ২।
চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় একটি বহুতল মার্কেটে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কোতোয়ালি থানাধীন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় নিহত দুজন হলেন—পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ির মোহাম্মদ ইউনুস (৫২) এবং পাচুরিয়া এলাকার সোলাইমান (২৮)।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মতামত দিন