সাতক্ষীরায় পৃথক দুই স্থানে ঝুলন্ত মরদেহ উদ্ধার।
সাতক্ষীরায় বুধবার (১৮ মার্চ) ভোররাতে শহরের কাটিয়া ও রসুলপুর এলাকায় পৃথক দুটি স্থানে দুইজনের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
নিহতরা হলেন— তরুণ চিকিৎসক ডা. সজীব দত্ত (২৭) ও কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, কাটিয়া এলাকায় ডা. সজীব দত্তের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। তার পরিবার জানিয়েছে, তিনি সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে এসেছিলেন। ঘটনার দিন রাতে তিনি ঘুমাতে যান, কিন্তু সকালে তার মা দরজা বন্ধ দেখতে পেয়ে দরজার ফাঁক দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সন্তানকে পান।
অন্যদিকে, রসুলপুর এলাকায় আব্দুর রাজ্জাক নামের নৈশপ্রহরী ও কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মনে করছেন, পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশনস) সুশান্ত ঘোষ জানিয়েছেন, মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।
মতামত দিন