অপরাধ
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীতে দিনব্যাপী বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬ জন।

নিজেস্ব প্রতিবেদক:

যাত্রাবাড়ী থানা পুলিশ মঙ্গলবার (১৭ মার্চ) জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা নিশ্চিত করতে মঙ্গলবার একটি বিস্তৃত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ধরা পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছে মো. রিফাত, মো. আলী, মো. হারুন অর রশিদ স্বপন, মো. রবিউল, মো. জাকির হোসেন মামুন, শান্ত ওরফে পারভেজ আলী, মো. সুজন, মোখলেছ মিয়া, মো. হায়দার, মো. আয়াফ, মো. আকাশ, মো. আমির হোসেন, খায়রুল, দিল মোহাম্মদ মুসা, মো. রায়হান এবং মো. ফয়সাল।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন