আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধক্ষেত্রে শহীদদের উদ্দেশে আলি লারিজানির শেষ লেখা।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান জানিয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি ইসরায়েলি হামলায় মারা গেছেন। মৃত্যুর আগে তিনি শহীদদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন, যা সম্প্রতি প্রকাশ পেয়েছে।

চিঠিতে লারিজানি শহীদদের সাহস, দায়িত্ব ও আত্মত্যাগের প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেছেন, দেশের নিরাপত্তা রক্ষা ও আদর্শের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এবং তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

তিনি শহীদদের জানাজা ও দাফনের মর্যাদা তুলে ধরেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। লারিজানি মনে করিয়েছেন, এই ক্ষতি কখনো পূরণ করা সম্ভব নয়, তবে শহীদদের ত্যাগ বৃথা যাবে না।

আলি লারিজানি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

সূত্র: এনডিটিভি, ইরান ওয়্যার

মতামত দিন