আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী পাঁচদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা

নিজেস্ব প্রতিবেদক:

বসন্তকালীন ফাল্গুনের মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে থাকা লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ী ঝড়, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে।

আগামীদিনগুলোর পূর্বাভাস:

  • ১৯ মার্চ: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক এলাকায় দমকা/ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হবে।

  • ২০ মার্চ: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশালে বজ্রসহ বৃষ্টি; সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • ২১ মার্চ: দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে; দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা।

  • ২২ মার্চ: রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি; সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের মতে, অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।

মতামত দিন