রাজনীতি
ছবি: সংগৃহীত

ঈদের সরকারি ছুটিতেও নিজ বাসভবন থেকে কার্যক্রম চালাচ্ছেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদের সরকারি ছুটি শুরু হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে গুরুত্বপূর্ণ সরকারি কাজ তদারকি করছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাসভবন থেকেই দেশের বিভিন্ন সিটি করপোরেশন এবং খাল খনন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হচ্ছেন।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এছাড়া ঈদযাত্রার পরিস্থিতি এবং শহরগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলছেন তিনি।

গতকাল মঙ্গলবার সরকারি ছুটিতেও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত থেকে ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন।

মতামত দিন