আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুন মারা গেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিবারের সদস্যরা বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতক (৩৫) গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। জানা গেছে, ৮ মার্চ ইফতারের ঠিক আগে আল খারিজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেই ঘটনায় আব্দুল্লাহ গুরুতর দগ্ধ হন এবং পরে স্থানীয় সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে অবস্থানকালে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা রয়েছে। নিহতের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, হামলায় গুরুতর আহত ছিলেন মামুন। তার এক ছেলে সন্তান রয়েছে।

পরিবার ও গ্রামে এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে। মৃত প্রবাসীর স্বজনরা দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, একই হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেনও নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন প্রবাসী। হামলার কারণে আব্দুল্লাহর শরীরের প্রায় ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল।

মতামত দিন