পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে বৈঠক থেকেই ঈদুল ফিতরের দিনক্ষণ ঘোষণা করা হবে। ফলে সারা দেশের মানুষের নজর এখন এই সভার দিকে।
চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এজন্য কয়েকটি নির্দিষ্ট নম্বর চালু রাখা হয়েছে—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।
এ ছাড়া স্থানীয়ভাবে চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো যাবে।

মতামত দিন