রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব জেলায়।
নিজেস্ব প্রতিবেদক:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৭ মার্চ (মঙ্গলবার) বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকায় নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত এই ঝড়ো হাওয়ার কারণে অস্থায়ীভাবে পানি ও তীব্র বাতাসের চাপ বৃদ্ধি পেতে পারে। নদীবন্দর, মাছ ধরার নৌকা ও খোলা স্থানে থাকা মানুষদের সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন