নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
ইসরায়েল দখলকৃত জেরুজালেমে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনী এই হামলা চালায় বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি।
প্রেস টিভির বরাতে জানা গেছে, বিস্ফোরণের কেন্দ্রস্থল ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের আশেপাশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, পশ্চিম তীরসহ বিভিন্ন অঞ্চলের আকাশে ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে।
বিশেষ করে আল-কুদস এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ এলাকায় কেঁপে ওঠার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। কিছু সূত্রের দাবি, বিস্ফোরণের আগে বাজারে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল, যা প্রতিরক্ষা ব্যবস্থার কিছুটা দুর্বলতার ইঙ্গিত দেয়।
ইসরায়েলি গণমাধ্যম বলছে, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কেবল একটি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাকি ক্ষেপণাস্ত্রগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। তবে এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
মতামত দিন