অর্থনীতি
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকে নতুন স্বতন্ত্র পরিচালক হলেন আব্দুল হামিদ।

নিজেস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস এম আব্দুল হামিদ। একইসঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে মো. আব্দুল জলিলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে তাকে অপসারণ করা হয়। এর আগে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত পর্ষদে সদস্য হিসেবে যুক্ত হয়েছিলেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে এস এম আব্দুল হামিদ জানিয়েছেন, ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করাই তার প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, বর্তমান অবস্থা মূল্যায়ন করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান বলেন, প্রয়োজন বিবেচনায় স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়মিত কার্যক্রমেরই অংশ।

মতামত দিন