বিনোদন
ছবি: সংগৃহীত

বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন আর নেই।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলা নাটক ও চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শামস সুমন মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দায় নিজের চমক দেখিয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে টেলিভিশন নাটকে দেখা যায়নি। এছাড়া, তিনি দীর্ঘদিন ‘রেডিও ভূমি’-তে স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য ছিলেন এই তুখোড় অভিনেতা।

শামস সুমনের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ও নাটকগুলোর মধ্যে রয়েছে:

  • মন জানেনা মনের ঠিকানা (২০১৬)

  • কক্সবাজারে কাকাতুয়া (২০১৬)

  • চোখের দেখা (২০১৬)

  • প্রিয়া তুমি সুখী হও (২০১৪)

  • আয়না কাহিনী (২০১৩)

  • বিদ্রোহী পদ্মা (২০০৬)

  • জয়যাত্রা (২০০৪)

  • নমুনা (২০০৮)

  • হ্যালো অমিত (২০১২)

২০০৮ সালে স্বপ্নপুরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

শামস সুমনের মৃত্যু বাংলা নাটক ও চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে শেষ করে দিল।

মতামত দিন