জাতীয়
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য অংশগ্রহণকারী মুসল্লিদের আগেভাগে প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়। বিশেষ করে সবাইকে ওজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জামাতে অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত দিনে সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশ এলাকার মুসল্লিরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।

মতামত দিন