আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মানবিক সহায়তা পাঠাচ্ছে চীন।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে চীন ইরান, জর্ডান, লেবানন ও ইরাককে জরুরি মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। বেইজিং জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “যেখানে স্থানীয় জনগণ খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তার অভাবে ভুগছে, সেখানে আমাদের সহায়তা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সহায়ক হবে।”

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকির কারণে গত তিন সপ্তাহ ধরে অঞ্চলজুড়ে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বেসামরিক মানুষের খাদ্য ও স্বাস্থ্যসেবা সংকটে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই মানবিক সহায়তা উদ্যোগ অঞ্চলটিতে শিথিলতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করতে পারে এবং স্থানীয় জনগণের দুর্ভোগ কিছুটা কমাতে সাহায্য করবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মতামত দিন