আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কাবুলে হাসপাতাল লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার,নিহত ৪০০ জন।

নিজেস্ব প্রতিবেদক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বড় চিকিৎসা কেন্দ্রে বিমান হামলার অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান সরকার। তাদের দাবি, হামলায় প্রায় ৪০০ জন নিহত এবং অন্তত ২৫০ জন আহত হয়েছেন।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, সোমবার রাতে মাদকাসক্তদের চিকিৎসার জন্য ব্যবহৃত প্রায় দুই হাজার শয্যার একটি হাসপাতালে এই হামলা চালানো হয়। এতে হাসপাতালটির বড় অংশ বিধ্বস্ত হয়ে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করে তালেবান প্রশাসন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

তবে পাকিস্তান এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্য করে তারা হামলা চালায়নি এবং এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই দুই দেশের সবচেয়ে বড় সামরিক উত্তেজনার একটি।

মতামত দিন