আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

প্রয়োজনে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে প্রস্তুত: আব্বাস আরাঘচি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে প্রয়োজনে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে প্রস্তুত।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই দেখিয়েছি যে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে কোনো দ্বিধা করি না।

আমাদের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত আমরা।”

আরাঘচি আরও বলেন, “বিরোধীদের এখন বোঝা উচিত, তারা এমন একটি জাতির সঙ্গে মোকাবিলা করছে, যা নিজেদের রক্ষা করতে দ্বিধা করে না। যুদ্ধ প্রয়োজন হলে আমরা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত।”

বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এসেছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে।

মতামত দিন