খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

১১ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ, অভিনন্দন প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে ১১ বছর পর ওয়ানডে সিরিজ জেতে নতুন ইতিহাস গড়েছে। এই সাফল্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়েছে।

রোববার (২০ জুলাই) রাতে প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আজকের নির্ধারণী ম্যাচে ১১ রানের ব্যবধানে জয় এবং সিরিজে ২-১ ব্যবধানে বিজয় প্রমাণ করেছে যে, সততা ও একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করা সম্ভব।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ দলের অসাধারণ খেলা আমাদের সকলকে গর্বিত করেছে। আশা করি, এই সাফল্যের ধারাবাহিকতা আগামী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে।”

সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে টাইগাররা সিরিজ জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বর থেকে উঠে এসেছে ৯ নম্বরে, যা উইন্ডিজকে ছাড়িয়ে নেওয়ার ফলাফল।

মতামত দিন