আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি বন্ধে তেলের মজুত থেকে তেল সরবরাহ শুরু করেছে জাপান।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই জাপান জরুরি তেলের মজুত থেকে সরবরাহ শুরু করেছে। হরমুজ প্রণালির কার্যত বন্ধ থাকার পরই টোকিও এই সিদ্ধান্ত নিয়েছে।


জাপান সরকারের সরকারি গেজেটে সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছিলেন, দেশটিতে তেলের সরবরাহ সংকট মোকাবিলায় একতরফাভাবে ৮ কোটি ব্যারেল তেল মজুত থেকে ছাড়া হবে।

এরপরই আন্তর্জাতিক স্তরে বাজারের স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) ৪০ কোটি ব্যারেল তেল মুক্তির পরিকল্পনা ঘোষণা করে। তবে, প্যারিসভিত্তিক সংস্থার ঘোষণার পরও বাজারে অস্থিরতা কমেনি। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বারবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ব তেলের মোট সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহিত হয়। এখন এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বাজারে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অন্যান্য দেশকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানালেও জাপান ঘোষণা করেছে, তারা সেখানে যুদ্ধজাহাজ মোতায়েনের কোনো পরিকল্পনা করছে না।

মতামত দিন