জ্বালানি তেলে সংকট নেই, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
নিজেস্ব প্রতিবেদক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য একটি নতুন শৌচাগার উদ্বোধনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, “গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। কোথাও কোনো ঘাটতি নেই। তাই তেলের দাম বাড়ানোর প্রশ্নই আসে না।”
মন্ত্রী আরও যোগ করেন, “যদি কোনো পাম্পে তেল না পান, আমাকে জানান। এ বিষয়ে আমার দায়িত্ব নিশ্চিত করা।”

মতামত দিন