হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য চীনের সহায়তা চেয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য চীনের সহায়তা চেয়েছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বেইজিং তাকে সাহায্য করতে অস্বীকার করে, তাহলে তিনি চীন সফরও স্থগিত করতে পারেন।
এর মধ্যেই ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছে। তারা মন্তব্য করেছে, ট্রাম্প বারবার বলেছেন ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে, তাহলে তিনি সাহস থাকলে নিজস্ব জাহাজগুলো পারস্য উপসাগরে পাঠান।
আইআরজিসির মুখপাত্র বলেন, “যদি ট্রাম্প সত্যিই মনে করেন ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে, তাহলে তার জাহাজগুলো সেখানে পাঠানো উচিত। আমরা সেদিকে তাকাচ্ছি।”

মতামত দিন