জাতীয়
ছবি: সংগৃহীত

র‌্যাবের নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব নিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন নিয়োগের মাধ্যমে তিনি বর্তমান র‌্যাব প্রধান এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

মতামত দিন