জাতীয়
ছবি: সংগৃহীত

প্রথম জেলা সফরে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫৩ খালের খননকাজ।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা সফরে আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান। সেখানে কাহারোল উপজেলা থেকে সারা দেশের ৫৩টি খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সরকারি সূত্রে জানা গেছে, দিনাজপুরের কাহারোলে উদ্বোধনী আয়োজন শেষে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত জনসমাবেশে বক্তব্য দেবেন। খাল খনন কর্মসূচিকে সেচব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বাড়ানো এবং পানি ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সফরের আরেক অংশে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করবেন। পরে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। 

মতামত দিন