বিনোদন
ছবি: সংগৃহীত

প্রিন্স সিনেমার ট্রেলার প্রকাশ, ঈদে আসছে বড় পর্দায়।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় দর্শকদের মাতানোর জন্য আবারও হাজির হচ্ছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। এবার তার নতুন সিনেমা ‘প্রিন্স’-এর টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় ভিড় জমেছে প্রশংসায়।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার টিজার শুরু হয়েছে ঢাকার গা ছমছমে আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে। সেখানে ব্যাকগ্রাউন্ডে শাকিবের ভয়েসওভার শোনা যায়, যেখানে তিনি ঢাকার বিপজ্জনক আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন চরিত্রকে বর্ণনা করছেন।

টিজারে শাকিবকে লম্বা চুল, সানগ্লাস এবং হাতে বিশাল মিনিগান নিয়ে দৃশ্যমান দেখা গেছে। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো আধুনিক মানের, বিশেষ করে হ্যান্ড-টু-হ্যান্ড লড়াইয়ে শাকিবকে একাধিক শত্রুর মোকাবিলা করতে দেখা যায়, যা দর্শকদের রোমাঞ্চিত করেছে।

টিজারের ক্লাইম্যাক্সে স্টাইলাইজড মিনিগান দিয়ে গুলি বর্ষণ এবং উড়ন্ত গাড়ি ও আগুনের লেলিহান শিখার দৃশ্যটি সিনেমাটিকে আরও নান্দনিক ও প্রভাবশালী করেছে। এছাড়া, নিওন লাইটিং এবং ডার্ক টোনের ব্যবহার আন্ডারওয়ার্ল্ডের ভয়ংকর পরিবেশকে সার্থকভাবে ফুটিয়েছে।

কারিগরি দিক থেকেও ‘প্রিন্স’ চমক দিচ্ছে। ভারতের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’-এর প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় ছবির ক্যামেরার দায়িত্বে আছেন। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস

সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী নায়িকা। ঢাকার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ-এর পাশাপাশি কলকাতার নায়িকা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

টিজারের শেষ অংশে শাকিব এক ধনুক–ধারী কিলার লুকে বলে ওঠেন, ‘যার সঙ্গে ধান্দা করবে, তার জন্য মিষ্টি; আমার শত্রুর সঙ্গে ধান্দা করলে বুলেটের বৃষ্টি। নাম মনে রেখো… প্রিন্স’।

মতামত দিন