জাতীয়
ছবি: সংগৃহীত

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিতকরণ সংক্রান্ত ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি সতর্কবার্তা দিয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) নির্ধারিত তারিখে শেরপুর-৩ আসন ব্যতীত বাকি ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এ পরিস্থিতিতে কমিশন দেশবাসীকে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

সূত্র: বাসস

মতামত দিন