সোমবার সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বিচারপতির উপস্থিতিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফুলকোর্ট সভা ডেকেছেন। সভাটি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রে জানা গেছে, এই ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সভায় বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মতামত দিন