আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস, আকাশ থাকতে পারে আংশিক মেঘলা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী কয়েক ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ মাঝে মধ্যে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। একই সঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আনুমানিক ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয় ৬৭ শতাংশ।

মতামত দিন