রমজান উপলক্ষে অফিসের নতুন সময়সূচি ঘোষণা।
রমজান মাসকে সামনে রেখে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।
একটি ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম জানান, রমজানকালে অফিস কার্যক্রমে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে। তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা তাদের নিজস্ব সুবিধা অনুসারে অফিসের সময় নির্ধারণ করতে পারবে।
প্রেসসচিব আরও বলেন, এই পরিবর্তন মূলত কর্মচারীদের আরাম এবং ধর্মীয় রীতিনীতি বজায় রাখার জন্য নেওয়া হয়েছে।

মতামত দিন