ঘটনার সূত্র অনুযায়ী, ফাইনাল ম্যাচ শেষে ট্রাইবেকার খেলার সময়ে উত্তেজনা শুরু হয়। প্রথম দিকে কথার তর্কে সীমিত থাকলেও, দ্রুত পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং দুই বিভাগের শিক্ষার্থীরা দফায় দফায় একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে।
জবিতে আন্তবিভাগ ফুটবল ফাইনালে সংঘর্ষে আহত ৩০।
নিজেস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় অনুষ্ঠিত আন্তবিভাগ ফুটবল ফাইনাল ম্যাচের পর দুই বিভাগের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসলামীক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া বিতর্ক দ্রুত সংঘর্ষের আকার ধারণ করে।
এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে অবিলম্বে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন