জাতীয়
ছবি: সংগৃহীত

৪০ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার ৪০ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে উন্নীত করেছে। পদোন্নতির এ সিদ্ধান্ত আজ (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করবেন। এই পদোন্নতি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে

এভাবে পদোন্নতি প্রাপ্তরা নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে পুলিশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মতামত দিন