জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনে সৎ,যোগ্য ও দেশপ্রেমিক যোগ্য প্রার্থীকে ভোট দিন: ড.আজহারি।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ভোটারদের দায়িত্বপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশের নাগরিকদের সততা ও বিচক্ষণতার সঙ্গে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন।

ড. আজহারি বলেন, ভোট হল জনগণের হাতে থাকা এক গুরুত্বরূপ দায়িত্ব। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থীর সততা, যোগ্যতা ও দেশপ্রেম যাচাই করা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের কল্যাণ এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে সৎ ও দায়বদ্ধ প্রার্থীকে ভোট দেওয়াই সর্বোত্তম পথ।

মতামত দিন