অপরাধ
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, তিনজন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল তৈরি বা সংরক্ষিত অবস্থায় তা বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনাটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে সাগর বেপারীর বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে বিকট শব্দ শোনা যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে সোহান বেপারীর মরদেহ উদ্ধার করে। বিস্ফোরণের ধাক্কায় সাগর বেপারীর টিনের ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

পুলিশের মতে, আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত চলছে।

মতামত দিন