এনইআইআর সেবা নেয়ার ক্ষেত্রে বিটিআরসি’র সতর্কবার্তা।
মোবাইল ফোনের এনইআইআর (National Equipment Identity Register) সেবা নেওয়ার সময় অননুমোদিত ওয়েবসাইট বা বিভ্রান্তিকর লিংক ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনইআইআর সংক্রান্ত সব সেবা গ্রহণের জন্য সর্বদা https://neir.btrc.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, অনুমোদনবিহীন কোনো লিংক বা ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য শেয়ার করা বিপজ্জনক এবং কোনো রকম ফি প্রদান করা হবে না। বিটিআরসি উল্লেখ করেছে, এনইআইআর সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
কমিশন আশা প্রকাশ করেছে, এ ধরনের সতর্কবার্তা মানলে ব্যবহারকারীরা অনলাইন প্রতারণা ও তথ্য চুরির শিকার হবেন না।

মতামত দিন