অপরাধ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির সরঞ্জাম ও তাজা গুলি উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সোমবার ভোরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানটি ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া এলাকায় পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছেন। তবে সেখান থেকে একটি বড় অস্ত্র তৈরির ল্যাব জব্দ করা সম্ভব হয়েছে।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে রাইফেলের গুলি, শটগান খোসা, বন্দুকের ট্রিগার বক্স, পাইপ, হাওয়ার মেশিন, আড়ি ব্লেড, করাত, হাতুড়ি এবং অন্যান্য ছোট-বড় অস্ত্র তৈরির যন্ত্রপাতি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, “এখনও কেউ গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযানের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মতামত দিন